1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

ঝুট ব্যবসা দখলে আ.লীগ-বিএনপি মুখোমুখি, গোলাগুলি

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এই দ্বন্দ্বের জের ধরে বুধবার দু’পক্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে।

আশুলিয়ার জামগড়া এলাকার দি রোজ গার্মেন্টস লিমিটেডের ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, ‘পোশাক কারখানাটিতে আগে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ঝুট ব্যবসা করতেন। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার ঘটনায় ২৫টির বেশি মামলা হয়েছে।’

তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে তারা কারখানাটিতে ব্যবসা করেছে। আমরা কারখানার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বাস দিলে আজও কথা বলার জন্য কারখানার সামনে যাই। এ সময় আওয়ামী লীগের আরিফ মাদবর, রতন, তানভীর, গালকাটা জুয়েল, হান্নান ও পারভেজসহ প্রায় ১৫০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আমরা নিরাপদ স্থানে চলে যাই।’

এ ব্যাপারে দি রোজ ড্রেসেস কারখানার ব্যবস্থাপনা পরিচালক (উৎপাদন) বলেন, ‘ঝুট ব্যবসা নিয়ে কারও সঙ্গে আমাদের কথা হয়নি। কোনো ধরনের চুক্তিও হয়নি।’

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল এ বিষয়ে বলেন, ‘ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করে দেখছি। অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD