1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের অবরোধ, দীর্ঘ যানজট

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় রাস্তা অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছেন। এতে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বেতন ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে জেএমআই কোম্পানি লিমিটেড নামের ওষুধ কোম্পানির শ্রমিকরা বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে মহাসড়কের ওই স্থানের ঢাকামুখী ও কুমিল্লামুখী উভয় লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে রাস্তার দু’পাশে শত শত গাড়ি আটকে রয়েছে। এতে করে জনদুর্ভোগ বেড়েছে।

শ্রমিকদের দাবি দু’দিন আগে এক অসুস্থ শ্রমিক ছুটি চেয়েছিল কোম্পানির কাছে। ছুটি না পাওয়ায় চিকিৎসাসেবা না নিতে পেরে ওই শ্রমিকের মৃত্যু হয়। ওই কারখানায় কর্মরত কতিপয় বিক্ষুব্ধ নারী শ্রমিক বলেন, মানুষ অসুস্থ হতেই পারে। আমরা অসুস্থ হলে শতবার ছুটি চাইলেও কোম্পানি আমাদের ছুটি দিতে চায় না। পরিবারের অসুস্থতায় এবং প্রয়োজনে ছুটি না পাওয়ায় পরিবার ও আত্মীয়-স্বজনদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারি না।

ওই কারখানার শ্রমিক মোহাম্মদ বলেন, আমি এ কারখানায় মর্নিং শিফটে কাজ করি। দু’দিন আগে আমাদের এক শ্রমিক ছুটি না পেয়ে এ কারখানায় চিকিৎসার অভাবে মারা গেছে। কারখানার মধ্যে ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। তাছাড়া আমাকে ৯ হাজার টাকা বেতন দেওয়া হয়। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য টাকা দিয়ে আমার সংসার চলে না।

এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রাস্তা অবরোধের পর ঘটনাস্থলে ছুটে গিয়ে আমি শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেছি। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়ার পরও শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD