1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

চাঁদাবাজ-দখলবাজদের দল থেকে বহিষ্কার করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

চাঁদাবাজ-দখলবাজদের দলে কোন ঠাই নাই। সে যত বড় নেতাই হোক না কেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ধামরাই উপজেলার বোয়াইল ইউনিয়ন বিএনপি’র কর্মী সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এসময় তমিজ উদ্দিন আরও বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, কারও কোনোকিছু দখল করে। সেটা আমাদেরকে জানাবেন। সে যে’ই হোক, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। সাধারণ জনতার সাথে খারাপ ব্যবহার করবেন না। ক্ষমতার অপব্যবহার করে একটানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ৪৫ মিনিটে বিদায় হয়ে গেছে। আমরা শান্তি চাই। প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না। তাই যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, দখলবাজি করছেন। তারা সাবধান হয়ে যান। চাঁদাবাজি-দখলবাজির অপরাধে অনেক বড় বড় বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, ব্যাংকে টাকা রেখেছেন ১০ লাখ টাকা। উঠাতে গেলে ৫০ হাজারো দিতে পারছে না। আওয়ামী লীগের সীমাহীন দূর্নিতীর কারনে ব্যাংকগুলো সব খালি হয়ে গেছে। দেশের এমন কোন সেক্টর নাই, যেখানে আওয়ামী লীগ দুর্নীতি করে নাই। দুর্নীতির মহা উৎসব করে দেশকে খালি করে দিয়েছে তারা। উন্নয়নের নামে মহা লুটপাট করেছে তারা।

তমিজ উদ্দিন আরো বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া অনেক নির্যাতন সহ্য করেছেন। অসুস্থ হয়ে থাকা অবস্থায়ও এই আওয়ামী ফ্যাসিস্টের কাছে মাথা নত করেন নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করা হয়েছে। তবুও তিনি আওয়ামী লীগের কাছে মাথা নত করেননি। বিএনপি গণমানুষের দল। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী যে জুলুমের শিকার হয়েও গণমানুষের সাথে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ ও সম্পাদক ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জানাব মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথি, ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিবুর রহমান খান ফরহাদ, ধামরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রোয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম মাস্টার, ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD