1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে
সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জেনারেশন নেক্সট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকে তারা।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত তিন মাসের বেতন ও বোনাস না দিয়ে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের গার্মেন্টসটি বন্ধ ঘোষণা করেন। এ নিয়ে বেশ কয়েকবার মালিকপক্ষের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা হয়নি। পরে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ে গেলে তারা বেতন পরিশোধের আশ্বাস দেয় কিন্তু এর পরেও তারা কোনো সমাধান করেনি।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কালবেলাকে বলেন, অবরোধের বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টির সমাধানে আলোচনা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD