1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণচাঞ্চল্য ‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের আশুলিয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

বিএনপি নেতার মৃত্যুতে ড. মঈন খানের শোক

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নসিংদীর জেলার পলাশ উপজেলার বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো: এরফান আলীর (৭৫) মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

ড. আব্দুল মঈন খান বলেন, “এরফান আলী নেতৃত্বে পলাশ উপজেলা বিএনপি সুসংগঠিত ও গতিশীল হয়েছিল। তার মৃত্যুতে পলাশ উপজেলা বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদানের জন্য জাতির নিকট তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমি এরফান আলীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছি।মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্তবাসী করেন কায়মনোবাক্যে এই দোয়া করি। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক বিহ্বল পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

পলাশ থানা বিএনপির সভাপতি মো: এরফান আলী আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে আরও শোক জানিয়েছেন পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, ঘোড়াশাল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া ও পলাশ উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD