1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ থাকলে পুনরায় কমানো হবে: প্রতিমন্ত্রী কয়রায় শিশু সুরক্ষা ও টেকসই উন্নয়নে ‘ফেইথ ইন অ্যাকশনের প্রকল্পের সমাপনী ও দায়িত্ব হস্তান্তর ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মা-মেয়ে আটক আশুলিয়ায় প্রীতি গ্রুপের সামনে শ্রমিকদের মানববন্ধন, ক্ষতিপূরণ ও পাওনা পরিশোধের দাবি গৌরনদীতে ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী রুহুল আমিন বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ফাঁকি ও চোরাচালান কঠোর বার্তা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গৌরনদীতে মাদক ব্যবসা ছেড়ে প্রশাসনের কাছে চারজনের আত্মসমর্পণ ধামসোনা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দিল মোহাম্মদ দিলু নির্বাচিত গৌরনদীতে দ্রুত ভূমিসেবা নিষ্পত্তি, প্রশংসিত এসিল্যান্ড মেহেদী হাসান

শরীয়তপুরে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা গ্রহণ করলেন পৌর কর্তৃপক্ষ: জনমনে স্বস্তি

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
শরীয়তপুর পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এই শিরোনামে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা গ্রহণ করেছেন পৌর কর্তৃপক্ষ। শরীয়তপুর পৌরসভায় নগর উন্নয়ন প্রকল্পের ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ অফিস থেকে আব্দুল হাই সিকদারের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ কাজে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গেই ওই সড়কে টেন্ডারে উল্লেখিত ভালো মানের পাথর ও রড ব্যবহার করেন বলে জানিয়েছেন শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও স্থানীয়রা।

শরীয়তপুর পৌরসভা সূত্রে জানা গেছে, নগর উন্নয়ন প্রকল্পের ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ অফিস থেকে আব্দুল হাই সিকদারের বাড়ি পর্যন্ত ৯২৫ মিটার সড়কের কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হামিম ইন্টারন্যাশনাল এন্ড শেখ এন্টারপ্রাইজ (জেভি)। তবে কাজটি করে শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান রাশেদ। তবে সম্প্রতি গণমাধ্যমে শরীয়তপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এই শিরোনামে সংবাদ প্রকাশ হলে শরীয়তপুর পৌরসভার প্রশাসক পিংকি সাহার নির্দেশে পুনরায় ওই সড়কের কাজ পরিদর্শন ও মান যাচাই করে টেন্ডারে থাকা সামগ্রী ব্যবহার করা হয়। নিয়মানুযায়ী ভালো মানের পাথর, সঠিক পরিমাণে সিমেন্ট, বালু ও পাথর মিক্সার করে ঢালাই ও সঠিক নিয়মে রড ব্যবহার করা হয়।

এদিকে, এ ঘটনায় পৌরসভার প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, সাংবাদিকরা অনিয়মের সংবাদ প্রকাশ করার পরপরই পৌর কর্তৃপক্ষ তথা পৌরসভার প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পৌর কৃর্তপক্ষ এমন কঠোর থাকলে আর কেউ কোনো অনিয়ম করতে পারবে না এবং আমরা সঠিক সেবা পাবো বলে বিশ্বাস করি।

শরীয়তপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও ওই সাইটের দায়িত্বপ্রাপ্ত মামুন গাজী বলেন, আমাকে একাধিক কাজের সাইটে যেতে হয়, এর ফাঁকে হয়তো অনিয়ম করেছিল। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পৌরসভার প্রশাসকের নির্দেশে ও নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে ওই কাজ পরিদর্শন করে ঠিকাদারের মাধ্যমেই টেন্ডারে যেভাবে আছে সেইভাবে কাজ করিয়েছি। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ কোনো ঠিকাদার না করে যেজন্য কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ব্যাপারে শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে বলেন, আপনাদের বস্তু নিষ্ঠ সংবাদের কারণেই আমরা আরও সঠিকভাবে কাজ করাতে পেরেছি। সংবাদটি আমাদের দৃষ্টিতে আসার পরপরই শরীয়তপুর পৌরসভার প্রশাসক পিংকি সাহার নির্দেশে পুনরায় ওই সড়কের কাজ পরিদর্শন ও মান যাচাই করে টেন্ডারে থাকা সামগ্রী ব্যবহার করা হয়। নিয়মানুযায়ী ভালো মানের পাথর, সঠিক পরিমাণে সিমেন্ট, বালু ও পাথর মিক্সার করে ঢালাই ও সঠিক নিয়মে রড ব্যবহার করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD