1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ফরিদপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় মুক্তা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলা কাটা লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা ওই গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী। তার দুই ছেলে ও ৯ মাসের একটি মেয়েসন্তান রয়েছে।

নিহতের স্বামী আরিফ চৌধুরী বলেন, প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে খাওয়াদাওয়া করে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত ১টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী মেয়েকে খাওয়াচ্ছে। পরে আবার ঘুমিয়ে পড়ি। ভোরে আমার এক প্রতিবেশী আমাকে ডাকেন। আমি তার ডাকে ঘুম থেকে উঠে দেখি, আমার স্ত্রী পাশে নেই।

আমার শিশুমেয়েটি তখনো কাঁদছিল। পরে রান্নাঘরে গিয়ে দেখি আমার স্ত্রীর গলা কাটা। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কে বা কারা কী কারণে আমার স্ত্রীকে হত্যা করেছে তা, বুঝতে পারছি না। আমার তো কোনো শত্রু ছিল না।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD