1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ায় বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫শে অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র হত্যা মামলার তিন আসামিসহ ৯ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ছাত্র হত্যা মামলার তিন আসামি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও আশুলিয়ার ভাদাইল এলাকার আবুল কালাম শেখের ছেলে শেখ মো. উজ্জ্বল (৪০), ডেন্ডাবর এলাকার মৃত আ. রবের ছেলে রুহুল আমিন (৫৮), সাভারের আমিনবাজারের ছালিপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. জুয়েল রানা (৩৩), আশুলিয়ার আড়াগাঁও এলাকার মৃত হাজী আব্দুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৪৮), গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার পাটগাতি এলাকার মৃত মালেক তালুকদারের ছেলে মামুন তালুকদার (৩৭), রংপুরের কাউনিয়া থানার চন্ডিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে সোহেল রানা (৩০), আশুলিয়ার জামগড়ার মালেক সুপার মার্কেটের হাজী আব্দুল মালেক ভূইয়ার ছেলে শাহাব উদ্দিন, লালমনিরহাট জেলা সদরের চর কুলারগাট গ্রামের আমির হামজা মুন্সির ছেলে মো. আসাদুল (৩৩) ও ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পূর্ব সিটকি গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. আসিফ (২৮)।

আশুলিয়া থানা পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামিসহ অন্যান্য মামলায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ছাত্র-জনতা হত্যা মামলার তিন আসামিসহ ৯ জনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। দপুরে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD