1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে জালটাকা প্রতিরোধে সচেতনতামূলক

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
বাংলাদেশ ব্যাংকের আয়োজনে জালটাকা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর জাজিরায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার সময় উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় জালনোট শনাক্তের পদ্ধতি ও প্রতিরোধমূলক আইন নিয়ে আলোচনা করা হয়। প্রজেক্টরের মাধ্যমে অংশগ্রহণকারীদের জালনোট শনাক্তকরণ ও সতর্কতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

জাজিরা উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার সাদিয়া বিনতে সোলাইমানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার অতিরিক্ত পরিচালক কাজী নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মাদারীপুর প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ভূপেন্দ্রনাথ বিশ্বাস, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন, ব্যাংক কর্মকর্তাগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি কাজী নজরুল ইসলাম বলেন, জালনোট সারা বিশ্বে একটি সমস্যা। সতর্কতার মাধ্যমেই আমরা এই ঝুঁকি থেকে বাঁচতে পারি। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জালনোট শনাক্তকরণের পদ্ধতি দেওয়া রয়েছে, যা সবাইকে অনুসরণ করতে হবে।

সভাপতি তার বক্তব্যে বলেন, মাদকদ্রব্যের মতো জালনোটও একটি আইনত দণ্ডনীয় অপরাধ। টাকা প্রাপ্তির সময় সতর্ক না হলে আইনগত জটিলতায় পড়তে হতে পারে। কর্মশালায় জালনোট শনাক্ত ও ছেঁড়া নোট ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD