1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

কালিয়াকৈরে তিন দিনব্যাপী গিরেন পাগলের মেলা ও বৈষ্ণব সেবা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
কালিয়াকৈরে তিনদিন ব্যাপী গিরেন পাগলের মেলা ও বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের শিমুলচালা গ্রামে গীরেন পাগলের মেলা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার রাতে মেলা শেষ হবে। ০৯তম গিরেন পাগলের মেলা ও বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হছে । এ মেলাকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মেলায় সকল শ্রেনী, পেশা, ধর্ম,ও বর্ণের মানুষের উপস্থিতিতে মেলা হয়ে উঠে উৎসবমূখর ।

গীরেন পাগলের মেলায় প্রথম দিন থেকেই ধর্মীয় গান বাজনা শুরু হয়। বিকেল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে জনপ্রিয় ধর্মীয় গানের দল উপস্থিত হয়। সকল ধর্মীয় গান পরিবেশন করা হয় । এ মেলার বিশেষ কোন ধর্মের মেলা নয় ,এটা নারী-পুরুষ, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সকলের মিলন মেলা সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয় ।

গীরেন পাগলার পরিচালক কমিটির আনোয়ার হোসেন ও নাসির খান জানান, নয় বৎসর ধরে সকল ধর্মের মানুষের সহযোগীতায় এ মেলা পরিচালনা করে আসছি। মেলা নিয়ে কোন রকম সমস্যার সৃষ্টি হয় নাই । দেশের দুর-দুরান্ত মানুষ আাসে এ ছাড়াও স্থানীয় সিকদার চালা, নলুয়া,হবুয়ারচালা, নিশ্চিন্তপুর ,গোলয়া, বোয়ালী ,বড়ই বাড়ী,চা বাগান, রঘুনাথপুর, পিপড়াসিট ,গোবিন্দপুর,হাটুরিয়াচালা, ,গাছবাড়ী,মৌচাক,এলাকার মানুষের উপস্হিতি বেশি দেখা যায়। প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপস্থি ও সহযোগীতা এ মেলায় থাকে।

মেলা পরিচালক কমিটির সদস্য নিতাই বর্মন জানান ,আমরা নয় বৎসর যাবত সকলের সহযোগীতায় সুন্দর ও শান্তিপূর্ণ ভারে মেলা পরিচালনা করে আসছি। ভক্তরা মনে করেন গিরেন পাগল একজন প্রকৃত সাধক। এলাকায় জনশ্রুতি আছে গিরেন পাগল মানুষের আগাম ও ভবিষ্যত বলতে পাড়েন।

পিপডাসিট গ্রামের মজিবর রহমান বলেন, দুই শত বৎসরের ঐতিহ্য কেশা পাগলের অনুসারী গিরেন পাগল এক জন সাধক ও দানশীল ব্যক্তি। ভক্তদের দেওয়া উপহার সামগ্রী সকল কিছু অন্যকে দান করে দেন।

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শিমুলচালা গ্রামের মতিলাল সাধু ও শান্তি রানীর পুত্র গিরেন পাগল। গীরেন পাগলা নিজ বাড়ী ও ভক্ত আশ্রম মৌচাকে কলাবাদা বসবাস করেন। গীরেন পাগলের মেলায় বসেছে বিভিন্ন ধরনের দোকান। শিমুল চালা গ্রামে শনিবার গভীর রাত পর্ষন্ত বিরাজ করবে উৎসবমুখর পরিবেশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD