1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

ধামরাই ৪৩ যাত্রীকে জিম্মি করে বাসে ডাকাতি, আটক ৩

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

ম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আরো ৪ জনকে আটক করা সম্ভব হয় নি। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা সহ ৪টি ধারালো অস্ত্র।বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো: জসীম উদ্দিন পিপিএম।

শনিবার (২ নভেম্বর) ভোরে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।আটকৃতরা হলেন- মৃত শেখ ইমান আলীর ছেলে মিজানুর রহমান(২৫), ফিরোজের ছেলে ফজলু(২৮) ও শহিদুল ইসলামের ছেলে সজিব(২৫)। সকলেই উপজেলার ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দিন বলেন, ৭ জন ডাকাত যাত্রী বেশে বাসে উঠে সিরাজগঞ্জ থেকে। তারা বাসের স্টাফদের জিম্মি করে টাঙ্গাইল হয়ে ধামরাইয়ের বেলিশ্বর এলাকায় নিয়ে আসে। এরপূর্বে গাড়ির সুপার ভাইজারকে গলায় ছুরির পোচ মেরে রক্তাক্ত করে।

এছাড়া বাসে থাকা যাত্রীদের কাছে থেকে ৮০ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাসটি বেলিশ্বর এলাকায় আসলে জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে চলে যায় গাড়ির একজন স্টাফ এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয়রা বাসটি আটক করে এবং ২ জন ডাকাতকে আটক করে স্থানীয়রা। বাকিদের ধরা সম্ভব হয় নি।

বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ২ জন ডাকাতকে গ্রেফতার করে। বাকিদের ধরার চেষ্টা চলমান রয়েছে। ডাকাতরা তাদের ডাকাতির কথা স্বীকার করে। তারা ডাকাতি ছাড়া অন্য কোন পেশার সাথে জড়িত না। পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সজীবকে গ্রেফতার করে। পুলিশ সুপার আরো জানান, ধামরাই উপজেলাকে সন্ত্রাস ও ডাকাত মুক্ত রাখার জন্য সব ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির, ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD