1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ ড্রেনের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের টাওয়ারে উঠলেন যুবক প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

কুকুর আতঙ্কে ধামরাইবাসী, স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা নেই

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য ক্লিনিকগুলোতে প্রতিদিন বাড়ছে কুকুরে কামড়ানো রুগীর ভীড়। গত অক্টোবর মাসে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক হয় এমন প্রাণির (শিয়াল, বেজি, বাদর, বিড়াল, কুকুর) কামড়ে আক্রান্ত রুগী এসেছে ৪৬৪ জন, এরমধ্যে কুকুরে কামড়ানো রুগী রয়েছে ১৩৬ জন। মোট আহতের ২৬৯ জন পুরুষ, ১৯৫ জন মহিলা, এরমধ্যে ১৫ বছরের কম বয়সী ১৭১ জন এবং ১৫ বছরের উর্ধ্বে ২৯৩ জন।

এছাড়া চলমান নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত ৫০ জনের অধিক এসেছেন কুকুরসহ অন্যান্য প্রানীর কামড়ে আহত হয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা এসকল রুগীর একটা অংশ রয়েছে পাশের উপজেলা সাভারের আশুলিয়া এলাকার।তথ্য বলছে গত ২৯ অক্টোবর একদিনে কুকুরে কামড়ানো ৩৯ জন রুগী চিকিৎসা নিতে এসেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে জলাতঙ্ক রোগের প্রতিষেধক এআরভি (অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন) ভ্যাকসিন সরবারহ নেই স্বাস্থ্য কমপ্লেক্সে।

যার ফলে ভ্যাকসিনের জন্য প্রতিদিনই হাসপাতালে কুকুরের কামড়ে আহত লোকজন এলেও বিনা মূল্যে সরকারি ভ্যাকসিন মিলছে না। একের পর এক কুকুরের কবলে পড়ে জলাতঙ্কের ঝুঁকি এবং সরকারি ভ্যাকসিন না থাকায় কুকুরাতঙ্কে রয়েছেন ধামরাই উপজেলাবাসী।কুকুরের কামড়ে আহত রুগীর স্বজনেরা জানান, হাসপাতালে ভ্যাকসিন নেই, আমরা বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনলে হাসপাতাল থেকে সেবা দিচ্ছেন।

সরকারি ভ্যাকসিন পেলে আমাদের জন্য উপকার হতো। পৌর সভার বাসিন্দা খুররম চৌধুরী টুটুল বিড়ালের আচড়ে আহত হয়ে চিকিৎসা নিতে এসে বলেন, তিনটি টিকা দিতে হবে আজ ভ্যাকসিন কিনে এনে একটি দিয়ে গেলাম।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সহকারী আয়েশা জানান, আমাদের হাসপাতালে ভ্যাকসিন নেই, আমরা রুগীদের চারজনের গ্রুপ করে দেই তারা টিকা কিনে আনেন আমরা টিকা পুশ করে দেই। তাতে রুগীদের খরচ কম হয়। আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করি।

পৌরসভার একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, পৌরসভা কর্তৃক কুকুর নিধন প্রকল্পটি উচ্চ আদালত (হাইকোর্ট) বন্ধ করে দেয়ায় পাড়া মহল্লায় ঝাঁকে ঝাঁকে বেড়েই চলছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। এসব কুকুরের কামড়ে যেন জলাতঙ্ক রোগ না ছড়ায় সেজন্য নেয়া হয়েছিল কুকুরকে ভ্যাকসিন (টিকা) দেয়ার কর্মসূচি। কিন্তু অজ্ঞাত কারণে সেই কর্মসূচিও বন্ধ হয়ে গেছে।

এবিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে মাসখানেক ধরে ভ্যাকসিন সরবরাহ নেই। মাঝে মাঝে অনেক হসপিটালেই এমন হয়। যখন সরবরাহ থাকে না তখন রুগীদের কিনে নিতে হয়। আমরা ভ্যাকসিনের জন্য চাহিদাপত্র জমা দিয়েছি, ভ্যাকসিন সরবরাহ হলে তখন বিনামূল্যে দেয়া হবে। যারা কুকুরের কামড়ে আহত হয়ে আসেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ভ্যাকসিন নিতে পরামর্শ দিই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD