1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

ধামরাই বাজার বনিক সমিতির নবগঠিত আহবায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ধামরাই পৌরসভার ধামরাই বাজার বণিক সমিতির নবগঠিত আহবায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সোমবার (১১ নভেম্বর) ধামরাই বাজার বনিক সমিতির আয়োজন ধামরাই বাজার মুক্তিযোদ্ধা ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ধামরাই বাজার আহবায়ক কমিটির সভাপতি স্বদেশ বস্ত্রালয়ের মালিক আদম আলীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন।

অনুষ্ঠান উদ্বোধক করেন, ধামরাই বাজার আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক মীর আকিব আলী।অনুষ্ঠান সঞ্চালনা করেন দেওয়ান নজরুল ইসলাম।প্রধান অতিথি তার বক্তব্য বলেন,ধামরাই বাজার বণিক সমিতির আহবায়ক কমিটি ও ব্যবসায়ীদের কাছে আমার আহ্বান থাকবে অতি দ্রুত সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। বাজারের সকল ব্যবসায়ী কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে বাজার কিভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে খেয়াল রাখবেন,ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাজারে যেন কোন বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবেন।

উল্লেখ্য, গত (০২ নভেম্বর) বিকেলে ধামরাই বাজার যাত্রাবাড়ী মাঠে এই আহ্বায় কমিটি গঠন করা হয়। যে কমিটি গঠন করা হয়েছে তাতে উপদেষ্টা করা হয়েছে : ১. মো. আরিফুল ইসলাম আরিফ (রিসান সেনেটারি), ২. মো. মোন্তাজ উদ্দিন (পিপাশা ফ্যাশন) ৩. (আকিব ইলেকট্রনিক)।সভাপতি করা হয়েছে মো. আদম আলী (স্বদেশ বস্ত্রালয়, সিনিয়র সভাপতি মো. বশির মিয়া খোকন (জুয়েলারি ব্যবসায়ী) সহ সভাপতি মওদুদ আহমেদ মিঠু (মদিনা টেইলার্স )।

সাধারণ সম্পাদক করা হয়েছে মীর আকিব আলী (দি নিউ আকিব ইলেকট্রনিক), যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউল হাসান পলাশ (শারজিল বস্ত্রালয়)।সাংগঠনিক সম্পাদক একে কাইয়ুম বাপ্পি, প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ আরিফুল ইদলাম ফেরদৌস নির্বাচিত হয়েছেন।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামুনুন আহমেদ অনিক, ধামরাই থানা পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন সহ বিএনপির বিভিন্ন নেতা কর্মী ও ধামরাই বাজার ব্যাবসায়ীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD