1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

চরভদ্রাসনে ইউএসএআইডি’র একীভূত শিক্ষা মেলা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইউএসএআইডির সবাই মিলে শিখি প্রকল্পের উদ্যোগে একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪ ) চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এই মেলার আয়োজন করে ইউএসএআইডি।

মেলায় উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। এছাড়া, সরকারি-বেসরকারি সংস্থা, প্রাথমিক বিদ্যালয়সহ ১৯টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরে।

সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করে প্রতিবন্ধীসহ সব শিক্ষার্থীর বিদ্যালয়ে অংশগ্রহণ ও একীভূত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলা বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা ও সহায়তার সঙ্গে জড়িত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএসএআইডির সবাই মিলে শিখি প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি জাকারিয়া রহমান। অনুষ্ঠানে বক্তারা একীভূত শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জামাল উদ্দীন আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম।

এছাড়া প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. মহীউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল গাফফার, ইউআরসি ইন্সট্রাকটর শাহ মোহাম্মদ শহীদুল ইসলাম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শিহাব খান।

মেলার সব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মেলা সমাপ্ত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD