1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় মুরগির বাচ্চা বাড়িতে আসা নিয়ে তুচ্ছ ঘটনার জেরে নিহত ১, আহত ২

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

জুয়েল মিয়া, শরিয়তপুর জেলা প্রতিনিধি : শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান নজরুল মাদবর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত নজরুল মাদবর (৪৫) জাজিরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম আড়াচন্ডি গ্রামের লতিফ মাদবরের ছেলে এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে জাজিরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের আড়াচন্ডি মাদবর কান্দি এ ঘটনা ঘটেছে

স্থানীয় সূত্র জানান যায় নজরুল মাদবরের বাড়ির মুরগির বাচ্চা প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে আসলে এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় বোরহান মাদবরের সঙ্গে আবু সালাম মাদবর জলিল মাদবর রাজন মাদবর মনু মাদবর ধারালো অস্ত্র নিয়ে নজরুলের ওপর হামলা চালায় এ সময় উদ্ধারে এগিয়ে আসেন নজরুলের বাবা লতিফ মাদবর ও সুমন মাদবরে উপর ও হামলা করে

তারা আরও জানান, প্রতিবেশী হক মাদবরের সঙ্গে নিহতের পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে হক মাদবরের ছেলেরা বোরহানের সঙ্গে মিলে তাদের কুপিয়ে জখম করে।

নিহতের স্ত্রী কল্পনা আক্তার বলেন, আমাদের বাড়ির মুরগির বাচ্চা বোরহানের বাড়িতে গেলে তারা আমার স্বামী নজরুলকে ডেকে নিয়ে গালাগাল শুরু করে। এতে প্রতিবাদ করলে তারা আমার স্বামীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তখন আমি ওনাকে বাঁচাতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আমার দেবর ও শ্বশুর বাঁচাতে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। যারা আমার স্বামীকে খুন করেছে আমি তাদের ফাঁসি চাই।

নিহতের ভাই জসিম মাদবর বলেন, আমি কাজের যাওয়ার সময় শুনতে পাই বোরহানের সঙ্গে আমার ভাই নজরুলের বাকবিতণ্ডা হচ্ছে। একপর্যায়ে আমাদের সঙ্গে দীর্ঘদিন জমিসংক্রান্ত বিরোধের প্রতিপক্ষ হক মাদবরের ছেলেরা এসে বোরহানের সঙ্গে মিলে ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় আমার ছোট ভাই ও বাবা এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের সঠিক বিচার চাই।

তিনি আরও বলেন, ঘটনার পর বোরহান ও হক মাদবরের ছেলেরা তাদের নিজেদের ঘর বাড়ি কুপিয়ে ঘরের মালামাল সরিয়ে নিয়ে যায়। এখনো তারা তাদের ঘরবাড়িতে থাকা মালামাল সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ তারা যেন বিষয়গুলো খেয়াল রাখে।

জাজিরা থানার ওসি আল আমিন কালবেলাকে বলেন, মুরগি নিয়ে বিবাদের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে লতিফ মাদবর ও তার দুই ছেলে নজরুল মাদবর, সুমন মাদবর আহত হয়। পরে তাদের জাজিরা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। নজরুল ও সুমন মাদবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে চিকিৎসকরা। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা পর যথাযথ আইনিব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD