1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন সরকারের কাছে গার্মেন্টস শ্রমিকদের প্রত্যাশা নিয়ে আশুলিয়ায় আলোচনা সভা গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বেতনের দাবিতে ৪র্থ দিনের মতো বেক্সিমকোর শ্রমিকদের চন্দ্রা–নবীনগর মহাসড়ক অবরোধ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি : অক্টোবর মাসের বেতনের দাবিতে সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা।

এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের সারাবোয় চক্রবর্তী এলাকায় ফের চন্দ্রা–নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ (১৮ নভেম্বর) চতুর্থ দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানায়, সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে চতুর্থ দিনের চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কে চরম যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।

এর আগে, গত বৃহস্পতিবার তারা একই দাবিতে সড়ক অবরোধ করেন। পরে শুক্রবার বিরতী দিয়ে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় মহাসড়ক অবরোধ করেন। রাতে সড়ক ছেড়ে দিলেও পরদিন রোববার আবারও তারা সড়কে অবস্থান নেন।

রোববার দিনভর আন্দোলন শেষে রাত ৯টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পরে রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় সড়কে। তবে দাবি পূরণ না হওয়ায় আজ সোমবার সকালে ফের একই মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

সূত্র আরো জানায়, গাজীপুর মহানগরীর কাশেমপুর থানাধীন সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে এসব কারখানার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। প্রতিমাসেই শ্রমিকরা আন্দোলন করে বেতন আদায় করছেন। গত কয়েক মাসের মতো চলতি মাসেও অক্টোবরের বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় অন্তত ৪১,০০০ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসের তাদের বেতনের পরিমাণ হয় ৮০ থেকে ৮২ কোটি টাকা। প্রতি মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে তাদের বেতন দেওয়া হতো। কিন্তু কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বেতন এখনো পাননি। এ কারণে তারা গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেন।

এদিকে, অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

শ্রমিকরা বলছেন, বকেয়া বেতন প্রদানের আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবেন না।

অন্যদিকে, সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা পড়েছেন ভোগান্তিতে। অনেকে পায়ে হেঁটে, ব্যাটারি রিকশা করে, কেউ বা সুবিধা মতো বিকল্প উপায়ে যাতায়াত করছেন।

উত্তরবঙ্গের যানবাহন গাজীপুরের ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক, ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।

বেক্সিমকোর শ্রমিক আজিজুল বলেন, “গত কয়েক মাস ধরে আমাদের বেতনের জন্য আন্দোলন করতে হচ্ছে। বেতনটা সময় মতো পেলে কেউ আর আন্দোলনে যাবে না। বেতন দিক, আমরা কাজে চলে যাব।”

শ্রমিক রাজিয়া আক্তার বলেন, “বেতন না দিলে আজ আর সড়ক থেকে যাচ্ছি না। সড়ক বন্ধ না করলে সরকারের টনক নড়ে না। তারা আমাদের কথা শুনতে চান না।”

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করে। তাদের বুঝয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD