1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি পুলিশের উপস্থিতিতে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকির অভিযোগ, জামিনে মুক্ত এসকে শফিক; ফের উত্তপ্ত আশুলিয়া “ওয়ান চাইল্ড, ওয়ান ট্র্রি”র বৃক্ষরোপণ গৌরনদীতে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা রাইজিং স্টারের গৌরনদীতে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক মেকআপ ব্যারিস্টার মনির হেসেন মুন্সী ও আন্তর্জাতিক মানের মেক আপ আর্টিস্ট সেলিনা মানির পরিবারের বাংলাদেশে আগমন দৃষ্টিহীন নূরের জীবনে আলোর দিশারী জেলা প্রশাসক ফরিদা বরিশালে পরিত্যক্ত অবস্থায় মিলল দুটি গাঁজা গাছ বিদেশে পাঠিয়ে প্রতারণা, ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে: মঈন খান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আমরা শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক রাজনীতি করি। আমরা বাংলাদেশে রাজনীতি করব নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বাকশালে বিশ্বাস করে না। বিএনপির শান্তির রাজনীতি করে, বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমরা রাজপথে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকব। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের ১৮ কোটির মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে না আনব, ততক্ষণ ঠিক এভাবেই আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকব।

ড. আবদুল মঈন খান বলেন, শুধু বিএনপি ও বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষই নয়, আওয়ামী লীগের যারা ভোটার ছিলেন, তারাও এই নির্বাচনে যায় নাই। কারণ তারা জানেন, এই নির্বাচনে কে নির্বাচিত হবেন এবং কে হবেন না। এটা ভোট দিয়ে নির্ধারিত হয়নি, হয়েছে রাজধানী থেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেটেবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম। আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD