1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪ হারানো বিজ্ঞপ্তি গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে ওসি মাসুদ খান’র হুঁশিয়ারি: ‘হয় আমি থাকব, নয় মাদক থাকবে’

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর বালিগাঁও ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক পদ্ধতিতে (PR) জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ও ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে- শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বালিগাঁও ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বালিগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সেলিম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ জসিমউদদীন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল হাকিম ঢালী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন শিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ সাঈদ আহমেদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গীবাড়ী উপজেলা শাখার ছদর মাও: ইয়াসিন ফকির, ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন শেখ, সাধারন সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ সরদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি হাবীবুল্লাহ ফরাজী, ইসলামী যুব আন্দোলন টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ রাসেল খান, ইসলামী ছাত্র আন্দোলন টঙ্গীবাড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জিসান সৈয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিগাঁও ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোঃ মামুন পাঠান প্রমূখ।

এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন বলেন, ৫৩ বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি এই স্বাধীনতা আমাদের মৌলিক উদ্দেশ্য ছিল যে আমাদের ভোটের অধিকার। ভোটের অধিকার আমাদের হরণ করছে পাকিস্তান।

এজন্যই আমরা যুদ্ধে ঝাপিয়ে পরছিলাম। আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরেই প্রথমে আমাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে। ওয়ান এলিভেনের পরে সৈরাচার আওয়ামীলীগ সরকার ভোট বিহীন ক্ষমতা দখল করে মানুষের অধিকার হরন করে, মানুষকে হত্যা করে, গুম করে, আয়না ঘরে রেখে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে জুলুম করে ক্ষমতায় গেছে, সংসদে গেছে। তারা কি করছে, তারা ৯৩ বিলিয়ন ডলার চুরি করছে, বিদেশে পাচার করছে, (৮২ হাজার কোটি টাকা)। যাদের সন্তান, যাদের বিবি কেউ দেশে বসবাস করে না। একটা জড়িপে আসছে, ৯০% মন্ত্রী এমপির ফ্যামিলি বাহিরে নাগরিত্ব গ্রহন করছে।

আপনারা জানেন, সাবেক ভুমি মন্ত্রী ছিলেন আওয়ামীলীগের ২৬৬টা বাড়ি করছে কানাডাতে, আপনার আমার জনগণের টাকায়। এসআলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই এস আলম গ্রুপের জন্মদাতা কে? এর জন্মদাতা আওয়ামীলীগ শেখ হাসিনা। টাকা তো আওয়ামীলীগের বা এস আলমের না। আপনার আমার আমানতের টাকা। আওয়ামীলীগ সরকার যেভাবে মিথ্যা মামলা করছে, আমরা নতুন করে দেখতেছি, “আবার সেই মিথ্যা মামলা হচ্ছে, মাডার হইছে বরিশাল মামলা হইছে বিক্রমপুর, বিক্রমপুরে মাডার হইছে মামলা হইছে কুয়াকাটা, এজন্যই কি ৫ আগস্ট গণঅভ্যুত্থান হইছিল? যার ভেতরে আল্লাহর ভয় নাই সে ১০০% চুরি করবে, দুর্নীতি করবে তাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন না। বিএনপি-আওয়ামীলীগ যখনই ক্ষমতায় যায় তারা রাজনীতিটাকে একটা অবৈধ ব্যবসা বানায়। এদের থেকে দুরে থাকুন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD