1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জে গুলি করে নারীকে হত্যা গোয়েন্দা অভিযানে প্রেমিক তৌহিদ গ্রেপ্তার

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে গুলি করে তরুণীকে হত্যার ঘটনায় তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ভোলার ইলশা থেকে রিভলভারসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত তরুণীর নাম শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা আক্তার (২২)। গ্রেপ্তার প্রেমিক তৌহিদ শেখ তন্ময়ের (২৮) তথ্যের ভিত্তিতে আজ সোমবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগগঞ্জের একটি পুকুরে তল্লাসি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার উদ্ধার কর হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা তথা ডিবির এসআই আবুল কালাম আজাদ চৌকস বাহিনী।

তিনি জানান, গ্রেপ্তারকৃত তৌহিদকে নিয়ে তরুণীর লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিকেকে হত্যার কথা স্বীকার করেছে তৌহিদ। তার বাড়ি রাজধানীর ওয়ারী এলাকায়।

গত শনিবার সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী শাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত শাহিদা ময়মনসিংহের কোতয়ালী থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। পরিবারের সঙ্গে থাকতেন রাজধানীর ওয়ারী এলাকায়। তারা ৩ বোন ও ২ ভাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD