1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার (আন্দরমানি) রোড এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (৪৪)। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার বাসিন্দা। শফিপুর বাজারে তার বিকাশের ব্যবসা আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলাম সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। তার ব্যাগে ব্যবসার ১০ লাখ টাকা ছিল। এ সময় পূর্ব থেকে ওঁতপেতে থাকা ৫-৭ জনের একদল ছিনতাইকারী সাইফুলকে পেছন থেকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ছিনতাইকারীরা তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তিনটি ককটেলের ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সুযোগে ছিনতাইকারীরা একটি প্রাইভেটকারযোগে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ব্যবসায়ী সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় কালিয়াকৈরের সফিপুর মডার্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সভারের এনাম মেডিকেল কলেজে পাঠায়।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমিনুল ইসলাম জানান, ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে রাতেই কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। তিনি কথা বলতে পারছেন না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD