1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল গঠন করবেন; পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান পীরগঞ্জে কৃষির নতুন সম্ভাবনা নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৬ রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে“পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত ‎স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ আশ্বাস জাতীয় সাংবাদিক সংস্থার কোর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে সাংবাদিক সাব্বির আহম্মেদ প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার প্রশাসকের আন্তরিক সহযোগিতায় চলছে পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক জুড়ীর মনিরুজ্জামান এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে উচ্চ বিদ্যালয়ে মালামাল ভেঙে নিয়ে যাওয়ার সময় উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর রায় পুরা জেবি হাই স্কুলের মালামাল ভেঙ্গে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়েছে ।

৪ নভেম্বর (বুধবার )সকালে পরিত্যাক্ত স্কুলটির মালামাল কতিপয় ব্যাক্তি ভেঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থাণীয়রা বাধা দেয়। পরে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে ওই সমস্ত মালামাল স্থাণীয় ইউপি সদস্যর জিম্মায় রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার উত্তর রায়পুরা জেবি হাইস্কুলটি জাপান বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রায় ৩০ বছর পূর্বে নির্মিত হয়। পরে ২০১৩ সালে উক্ত স্কুলের কার্যক্রম বন্ধ হওয়ার পরে স্কুলটি পরিত্যাক্ত অবস্থায় পরে ছিল।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উত্তর রায়পুরা গ্রামের মৃত রফিকুউল্লাহ বেপারী ছেলে তপন বেপারী,শামছুল আলম বেপারী,নুর নবী বেপারী, ৩ ভাই মিলে উক্ত স্কুলের লোহার এঙ্গেল খুলে বিক্রি করতে চাইলে স্থানীয় লোক জন বাধা দেয়। এতে এলাকায় উত্তেজনা সৃস্টি হয়। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিারকে বিষয়টি অবহিত করা হলে সে শিক্ষা অফিসারকে পাঠায়। শিক্ষা অফিসার বেতকা ইউনিয় পরিষদের হিসাব সহকারীকে ঘটনাস্থলে গিয়ে মালামাল আটক করতে বললে তিনি স্থাণীয় ইউপি সদস্যকে নিয়ে উক্ত মাল আটক করে বেতকা ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

বেতকা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ইমরান হোসেন জানান, আমি উপজেলা শিক্ষা অফিসারে কথা অনুযায়ী পরিষদের মেম্বারদেরকে নিয়ে মালামাল আটক করে বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্বায় রেখেছি।

এ ব্যপারে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা মোস্তাফিজুর রহমান বলেন, ওই এলাকায় একটি হাই স্কুল ছিল। এটা আমাদের লিষ্টে নাই। অনেকদিন যাবৎ স্কুলটি বন্ধ । পরিত্যাক্ত স্কুলটি পরে ছিল। ওই এলাকার কিছু লোক ওটা ভেঙ্গে নিয়ে যাচ্ছিল। আমাদের বিষয়টি অবহিত করা হলে আমি শিক্ষা অফিসারকে পাঠিয়ে মালামাল গুলি ইউপি সদস্যর জিম্মায় রাখতে বলেছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD