1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলের কালিহাতীতে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে ১০ লাখ টাকার ক্ষতি, বন্ধ সড়ক যোগাযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন বাদল ঝড়ে গাছ পড়ে মহাসড়কে গজারিয়ায় যানজট ক্যাশলেস লেনদেনের বিস্তারে অর্থনীতিতে নতুন গতি ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক মুন্সিগঞ্জ ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধার, ৮ আসামি গ্রেপ্তার ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরু করলে একাই লড়তে হবে: নেতানিয়াহুকে ট্রাম্প ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’ জঙ্গল সলিমপুর দখলদারের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের প্রতিষ্ঠান

ভারতে বাংলাদেশি হাই-কমিশনে হামলার প্রতিবাদে ধামরাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে উগ্রবাদী সংগঠন ইস্কনের দেশব্যাপি অরাজকতা সৃষ্টি এবং আগরতলায় বাংদেশের হাইকমিশনেনে হামলা ও বাংলাদেশের পতাকার অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।

বুধবার (৪ডিসেম্বর) ধামরাই সরকারি কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-ছাত্রীরা। পরে পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ করেন তারা।

এ সময় তারা ভারতের আগ্রাসন আধিপত্যবাদ মানি না মানবো না, জঙ্গিবাদী ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানান ও স্লোগান দেন।এই সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আনিসুর রহমান বাংলা বিভাগ মাস্টার্স,মোঃ শরিফুল ইসলাম, মো:আমিনুর রহমান সৈকত, মোঃ আব্দুল্লাহ সাকিবসহ অন্যরা।

সমাবেশে বক্তরা বলেন, বাংলাদেশে উগ্রবাদী সংগঠন ইস্কনের দেশব্যাপি অরাজকতা সৃষ্টি এবং আগরতলায় বাংদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের পতাকার অবমাননার সুযোগ করে দিয়ে ভারত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে।

বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে। এই হামলার জন্য ভারতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

এছাড়া হামলার সাথে জড়িতদের চিহিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা নাহলে বাংলাদেশের জনগণ এর দাঁত ভাঙ্গা জবাব দিবে বলে হুশিয়ারী করেন ছাত্র-ছাত্রীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD