1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে শান্তি ফেরাতে বড় সফলতা: ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি নীলফামারীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: বৃদ্ধ গ্রেপ্তার সাহিত্য ও সাংবাদিকতায় একের পর এক স্বীকৃতি, আলোচনায় লেখক মোঃ মেহেদী হাসান আশুলিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ গৌরনদী ক্যাথলিক চার্চ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা দোয়া অনুষ্ঠান গৌরনদীতে সাউন্ড-লাইট-ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়ীদের ব্যতিক্রমী মিলনমেলা গৌরনদীতে নজরুল বর্ষ ২০২৬ উদযাপনে উদ্বোধন নজরুলের সাম্য-মানবতার চেতনায় গৌরনদীতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার-আশুলিয়ায় দ্বায়িত্ব প্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা

ফুলবাড়ীতে আগাম জাতের আলু তোলার হিড়িক, আলুর বেশি দাম পেয়ে খুশি কৃষক

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে আগাম জাতের আলু তোলার হিড়িক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার জমি থেকে আগাম জাতের আলু তোলার হিড়িক পড়েছে। আর বাজারে এ নতুন আলুর বেশি দাম পেয়ে খুশি এখানকার আলু চাষিরা।

প্রতি কেজি আলু ৭২ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে আলুর ক্ষেত থেকেই। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার পাইকাড়রা এখন ভিড় জমিয়েছেন উপজেলার হাট গুলোতে।

কৃষির ওপর নির্ভরশীল জেলা দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় দুই যুগ থেকে আগাম আলু চাষ হয়ে আসছে। এখানকার চাষিরা আগাম বিভিন্ন জাতের আলুর আবাদ করে নিজেদের সচ্ছলতা ফিরেয়ে এনেছেন। পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এখানকার উৎপাদিত আগাম জাতের আলু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকার মানুষের চাহিদা মেটাচ্ছে।

পাইকারি ও খুচরা সবজি বাজারে নতুন আলুর প্রচুর চাহিদা এবং দাম বেশি থাকায় এ জেলায় আগেভাগে উঁচু সমতল জমিতে চাষিদের লাগানো আগাম জাতের আলু তোলার হিড়িক পড়েছে। আলু তোলা নিয়ে কৃষক-কিষাণীরা ব্যস্ত সময় পার করছেন। খেত থেকে আলু তুলে বস্তায় ভরছেন। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা মাঠে থাকা সেই বস্তাভর্তি আলু কিনে নিয়ে ধুয়ে পরিস্কার করে পিকআপ ভ্যান বা ট্রাকে ভরে নিয়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। বিগত সব বছরের চেয়ে এবছর আলুর দাম সবচেয়ে বেশি পাওয়ায় খুশি প্রকাশ করেছেন কৃষকেরা।

উপজেলা জাফরপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, আমি এবার দুই বিঘা জমিতে আলু চাষ করেছিলাম। আলু চাষে আমার খরচ হয়েছিলো ১ লক্ষ ২০ হাজার টাকা আর আলু বিক্রয় করেছি ২ লক্ষ ৩০ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে এবার প্রায় ১ লক্ষ টাকা লাভ হয়েছে।

উপজেলার শিব নগর ইউনিয়নের ওসমান গনি বলেন, আমি ৫০ শতক জায়গায় আগাম আলু চাষ করেছি এতে আমার প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত ২০ শতক জমির আলু তুলেছি। আশা করছি সব খরচ বাদ দিয়ে প্রায় ৬০ হাজার টাকা লাভ হবে। আলু চাষে লাভের এমন কথা বলেন উপজেলার অধিকাংশ আলু চাষিরা।

অপরদিকে কৃষকের ভাগ্যের পরিবর্র্তন হলেও কৃষি শ্রমিকরা আগের মতোই হাজিরায় কাজ করছেন। বর্তমানে মহিলারা মাধাপিছু হাজিরা পাচ্ছেন ৩০০ টাকা ও পুরুষরা পাচ্ছেন ৫০ টাকা। অধিকাংশ কৃষি শ্রমিকেরা বলেন, সব কিছুর দাম বৃদ্ধি পেলেও শ্রমিকদের দাম বৃদ্ধি পায়না। আমরা যা আয় করছি তাতে আমাদের সংসার চলেন না। কৃষক লাভবান হলেও আমাদের পরিস্থিতি নিয়ে কারো মাধা ব্যাথা নাই। শুধু নির্বাচন আসলে মেম্বার,চেয়ারম্যানরা আমাদের খোঁজ খবর নেয় বাকি সময় তারা আমাদের চিনতেই চাায়না, বলে অভিযোগ করেন কৃষি শ্রমিকেরা।

কৃষি মাঠ থেকে আলু ক্রয় করাতে আসা মাজেদুর রহমান,বলেন আমরা মাঠ থেকে ৭৩ থেকে ৭৫ টাকা দলে আলু ক্রয় করছি। আলু গুলো স্থানীয় আমডু্িঙ্গবাজারে পাশে থাকা নদীতে ভালো করে ধুয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাইকাড়দের কাছে বিক্রয় করবো। বর্তমানে বাহিরের পাটির কাছে ৭৫ থেকে ৭৭ টাকা ধরে বিক্রয় করছি। তারা আমাদের এই আলু পাবনা, রাজশাহী,নাটরে নিয়ে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা, মোছাঃ রুম্মান আক্তার বলেন, কৃষকেরা আগাম জাতের আলু তুলতে শুরু করেছে এবং ফলনকৃৃত আলু বাজারে আসতে শুরু করেছে। এবছর আগাম জাতের আলুর ফলন ভালো ও চাহিদা বেশি। কৃষক ভালো দামও পাচ্ছে। আগামীতেও আলুর চাষ বেশি হবে এবং কৃষক লাভবান হবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD