1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

গৌরনদীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে গোল্ডকাপ ফুটবল বালক অনুধ্ব-১৭ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফুটবল খেলার ফাইনালে অংশ গ্রহন করেন গৌরনদী পৌরসভা একাদশ বনাম নলচিড়া ইউনিয়ন একাদশ। উক্ত অর্নুধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে ২ /০ গোলের ব্যবধানে গৌরনদী পৌরসভা একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় নলচিড়া একাদশ।

উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান।

গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব,গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও উপজেলা বিআরডিবির সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম,বরিশাল উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সেন্টু খান, উপজেলা মানবধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ চন্দ্র বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, জাইকার প্রতিনিধি মেজবাহ উদ্দীন, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা, বরিশাল মহানগর ছাত্র প্রতিনিধির সদস্য গবেষক মোঃ ফকরুল আবেদীন তানভীর প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD