1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

সিরাজগঞ্জ তাড়াশে মা-বাবা ও মেয়েকে গলা কেটে হত্যা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও গলা কেটে খুন করা হয়েছে।

নিহতরা হলেন তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)

নিহতের বড়ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি’।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দুদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।’

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো: নূরে আলম বলেন, নিহতের স্বজনরা জানিয়েছে যে তাদেরকে গত দু’দিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তাতেও ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পায়, তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

স্বজনদের ধারণা, রোববারের রাত থেকে সোমবার দিনের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD