1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

আশুলিয়ায় টেলিভিশন নাটকের অভিনেতা গুলিবিদ্ধের ঘটনায় ওসি নূরে আলম সিদ্দিকী ক্লোজড

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় নিজের বাড়িতে টেলিভিশন নাটকের অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি। উদঘাটন হয়নি ঘটনার মোটিভও।

এদিকে এ ঘটনার পর আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকীকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

সোমবার (২৪শে ফেব্রুয়ারি) ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রবিবার (২৩শে ফেব্রুয়ারি) ভোরে সাভারের আশুলিয়ায় নিজের বাসায় গুলিবিদ্ধ হন আজাদ ও তার স্ত্রী রোকসানা হক। বর্তমানে তারা রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিনেতা আজাদ জানান, রবিবার ভোর সাড়ে তিনটার দিকে জিরাবো এলাকার বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত। গ্রিল কাটার শব্দে তার ঘুম ভেঙে যায়।উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোঁড়ে।

এ সময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, অভিনেতার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD