1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ ঠাকুরগাঁও সীমান্তে ফের সক্রিয় গরু চোরাচালান সিন্ডিকেট! গভীর রাতে ঢুকছে ভারতীয় গরু “ক্ষুদে হৃদয়ে হজ্জের পবিত্র স্পর্শ”: রাণীশংকৈলে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে ব্যতিক্রমধর্মী প্রাক্টিক্যাল হজ্জ প্রশিক্ষণ শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা রামিসা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন সিংগাইরে ২০ টাকা বাকি না দেওয়ায় পান ব্যবসায়ীকে হত্যা কারখানার ব্যবসা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে আছে ইরান: ট্রাম্প এক মুহূর্তেই থেমে গেল জীবন, রাণীশংকৈলে সড়কে ঝরে গেল ভ্যানচালক আবুল হোসেনের প্রাণ

সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

দিনাজপুর : সরকারের স্কুল ফিডিং কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও বানচালের উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে দিনাজপুর বেকারি মালিক সমিতি। একই সঙ্গে এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৩ মে) বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, স্কুল ফিডিং প্রোগ্রামে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাদ্য সরবরাহ নিয়ে কিছু কোম্পানি ও প্রতিষ্ঠান উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিনাজপুরের বেকারি মালিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সংগঠনের সভাপতি সাইফুল্লাহ বলেন, বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বিএসটিআই এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষিত নিরাপদ খাদ্য ‘বনরুটি’ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। এসব খাদ্য উৎপাদনে কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দিনাজপুরের বেকারিগুলো দীর্ঘদিন ধরে মানসম্মত খাদ্য উৎপাদন করে আসছে। এ কারণেই সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্কুল ফিডিং কার্যক্রমে স্থানীয় বেকারিগুলোর ওপর খাদ্য সরবরাহের দায়িত্ব দিয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কিছু প্রতিষ্ঠান নিজেদের বাণিজ্যিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সরকারের গুরুত্বপূর্ণ এ কর্মসূচিকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। এতে শুধু স্থানীয় বেকারি শিল্পই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্পও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা স্কুল ফিডিং কার্যক্রম নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে, তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে দিনাজপুর জেলার ৭৫টি বেকারি মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD