1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪ হারানো বিজ্ঞপ্তি গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে ওসি মাসুদ খান’র হুঁশিয়ারি: ‘হয় আমি থাকব, নয় মাদক থাকবে’ বার্থী উলূমের দ্বীনিয়া নূরানী হাফেজী ও কওমি মাদ্রাসায় দোয়া ও ফ্রিজ প্রদান

কারখানার ব্যবসা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
কারখানার ব্যবসা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে কারখানার ব্যবসার দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের আরবেলা ফ্যাশন লিমিটেড নামক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- মাহাবুব (৪৮), আলাল (৪২), জুনায়েত (৪২), দেলোয়ার মোল্লা, (৪০), শিপু,(২৯), রুহুল আমীন মণ্ডল (৫০), অপর পক্ষের বাবু (৩০), মাসুম (৩০), নাহিদ (৩৪) ও নিলয় (১৭)।

জানা যায়, বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আক্তারুজ্জামান শামীম স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আরবেলা ফ্যাশন কারখানার গেটে বিপরীতে একটি মার্কেটের সামনে বসে কথা বলছিলেন। কৃষক দলের নেতা মো. মাসুম আহমেদ নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষে রূপ নেয়। এতে দুপক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আক্তারুজ্জামান শামীম জানান, শনিবার প্রধানমন্ত্রী ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে যাবেন। উপজেলা বিএনপির নির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রিশাল যাত্রা সফল করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এছাড়া  উপজেলা বিএনপির পক্ষ থেকে আরবেলা ফ্যাক্টরির গাড়ি পরিচালনা  ও ব্যবসা করার জন্য আমাদের পক্ষে সুপারিশ দিয়েছেন। আমরা ব্যবসার বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম। এ সময় মাসুম এসে বলে গাড়ির ব্যবসা তার। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে অতর্কিতভাবে মাসুম তার লোকদের নিয়ে হামলা করে আমার নেতাকর্মীদের আহত করেছে। গুরুতর আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

অভিযোগ অস্বীকার করে বরমী ৬নং ওয়ার্ড কৃষক দলের সদস্য মো. মাসুম আহমেদ জানান, আমি আগে থেকেই আরবেলা ফ্যাশনের শ্রমিক পরিবহণের বাসের ব্যবসা করে আসছি। বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শামীম তার লোকজন নিয়ে শ্রমিক পরিবহণের বাসগুলেকে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেয়। আমরা প্রতিবাদ করলে আমাদের লোকদের ওপর হামলা করে। এ হামলায় আমার পক্ষের চারজন আহত হন। এ সময় শ্রমিক পরিবহণ করার তিনটি  গাড়ি ভাঙচুর করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।

শ্রীপুর থানার ওসি মো. শাহিনূর আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একপক্ষ অভিযোগ দিয়েছে। অপরপক্ষের অভিযোগ এখনো পাইনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD