1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আফরুজা মেহেরের আরোগ্য কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

“ক্ষুদে হৃদয়ে হজ্জের পবিত্র স্পর্শ”: রাণীশংকৈলে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে ব্যতিক্রমধর্মী প্রাক্টিক্যাল হজ্জ প্রশিক্ষণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: শিশুর কোমল হৃদয়ে ইসলামের সৌন্দর্য, ইবাদতের মহিমা ও পবিত্র হজ্জের তাৎপর্য ছড়িয়ে দিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠিত হলো এক অনন্য, ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া আয়োজন। পবিত্র জিলহজ্জ মাসকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে হজ্জ পালনের বাস্তবধর্মী প্রাক্টিক্যাল প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলার দক্ষিণ সন্ধ্যারই ফায়ার সার্ভিস রোডে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল”।

শনিবার (২৩ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ যেন এক ক্ষুদ্র মক্কা নগরীতে রূপ নেয়। প্রতীকী কাবা শরীফ, মাকামে ইব্রাহিম ও সাফা-মারওয়ার আদলে সাজানো হয় পুরো পরিবেশ। সাদা পোশাকে সজ্জিত কোমলমতি শিক্ষার্থীরা তালবিয়া ধ্বনিতে মুখরিত করে তোলে চারপাশ। শিশুদের নিষ্পাপ কণ্ঠে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনি উপস্থিত সবার হৃদয়ে সৃষ্টি করে এক আবেগঘন ধর্মীয় অনুভূতি। আয়োজনে শিক্ষার্থীদের তাওয়াফ, সাঈ, হজ্জের নিয়ত, ইহরাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হাতে-কলমে শেখানো হয়। বাস্তবধর্মী পরিবেশে আয়োজিত এই প্রশিক্ষণে শিশুদের উৎসাহ, আনন্দ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অনেক অভিভাবক আবেগাপ্লুত হয়ে বলেন, ছোটবেলা থেকেই এমন ধর্মীয় অনুশীলন শিশুদের নৈতিকতা, মূল্যবোধ ও ইসলামী শিক্ষায় সমৃদ্ধ করে তুলবে।

বিদ্যালয়ের পরিচালক মিজানুর রহমান বলেন, “আমরা চাই শিশুরা শুধু বই পড়ে নয়, ইসলামের বিধানগুলো বাস্তবভাবেও শিখুক ও অনুভব করুক। ছোটবেলা থেকেই ধর্মীয় চেতনা, নৈতিক শিক্ষা ও ইসলামের প্রতি ভালোবাসা তাদের হৃদয়ে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। হজ্জ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই শিশুদের মাঝে এর মৌলিক ধারণা আনন্দঘন পরিবেশে তুলে ধরতে এই আয়োজন।”তিনি আরও জানান, প্রতিষ্ঠানে আরবি ও ধর্মীয় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে “আল-হিকমাহ্ স্কুল অ্যান্ড হিফজুল কোরআন মাদ্রাসা” নামে পৃথক একটি শাখা পরিচালিত হচ্ছে। সেখানে শিক্ষার্থীরা নূরানী, নাজেরা ও হিফজ শিক্ষার মাধ্যমে পবিত্র কোরআনের সুশীতল ছায়ায় বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত ছিলেন। ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। অনেকে এটিকে শিশুদের ধর্মীয় শিক্ষার এক অনুকরণীয় ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। স্থানীয় অভিভাবকদের মতে, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বিশ্বাস, এই ধরনের বাস্তবধর্মী শিক্ষা শিশুদের হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা ও মানবিক মূল্যবোধ আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD