1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত শনিবার ৩ মে নির্মাণাধীন ভবনে পাম্প দিয়ে পানি দেয়ার সময় পাম্পের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলহাজ্ব নইমুদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। উপজেলার রাতোর ইউনিয়নের ফরিদপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নাইমুদ্দিন বাচোর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ও ওই এলাকার মৃত এমাজউদ্দীনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় যে, ঘটনার দিন সকালে নইমুদ্দিন তার বাংলাগড় বাজারের পাশে নির্মাণাধীন বাসায় পাম্প দিয়ে পানি দেয়ার সময় পাম্পের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

নিহতের ছেলে আব্দুল আওয়াল জানান, সকাল নয়টার সময় বাবা ও আমি একসাথে বাসা থেকে বের হয়ে কাজে যায়। আমি ধানক্ষেতে স্প্রে দিতে যায় আর বাবা আমাদের নতুন বাসার ছাদে পানি দেয়ার জন্য যায়। আমি ক্ষেত থেকে দুপুরে বাসায় এসে দেখি বাবা বাসায় আসেন নি। পরে বাবাকে খুঁজতে নতুন বাসায় যায় গিয়ে দেখি বাবা পাম্পের তারে জড়িয়ে নিচে পড়ে গিয়ে সেখানেই মৃত্যু বরণ করেছেন। রাণীশংকৈল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে এলাকাবাসী জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD