1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কয়রার উপকূলে নির্ঘুম রাতের হাতছানি ও আগাম প্রস্তুতির লড়াই মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ  ভার্চুয়ালীভাবে শুভ উদ্বোধন রাণীশংকৈলের ৭১’র বীরাঙ্গনা টেপরী রাণীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন ধামরাইয়ে ডিবির অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আশুলিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদাবাজি ও স্বর্ণালংকার লুটের অভিযোগ চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি

নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নরসিংদী :

নরসিংদীর পলাশে  অভিযান চালিয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে)  উপজেলার চরসিন্দুর থেকে ১০২ পিস ইয়াবা সহ  তাদের গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ নতুন বাজার গ্রামের আব্দুর রশীদের ছেলে মো: কামরুল ইসলাম (২৮), চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত রিপন মিয়ার ছেলে মো: রফিকুল ইসলাম পাশা (২৩) ও একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আবু সাঈদের ছেলে মো: শরীফুল ইসলাম (৩৫)।

পলাশ থানা সূত্র জানা যায় , আজ সকাল সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া সড়কের উপর অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল । পরে পুলিশের উপস্থিতি টের কামরুল ইসলাম, রফিকুল ইসলাম পাশা ও শরীফুল ইসলাম নামে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পলাশ থানার এসআই মোহাম্মদ ইউসুফ আলী খান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চরসিন্দুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজই নরসিংদী কোর্টে সোপর্দ করা হয়েছে।

স্হানীয় অভিভাবকরা জানান, মাদকের থাবায় ধব্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ। ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন মাদক তরুনদের বিপদে ঠেলে দিচ্ছে। বেড়েছে চুরি, ছিনতাই, ও ডাকাতি। শুধু অভিযান নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD