1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয় রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলে সহ ২ নৌকা আটক ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল

মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ  ভার্চুয়ালীভাবে শুভ উদ্বোধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি ধান-চাল সংগ্রহে ভার্চুয়ালী সভায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন নেত্রকোনা- ৪  আসনের সংসদ সদস্য প্রধান অতিথি লুৎফুজ্জামান বাবর।
বোধবার (১৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে  উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মদন উপজেলা নিবার্হী কর্মকর্তা মিজ বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে বোরো ধান সংগ্রহ কর্মসূচির  উদ্বোধন করা হয়।
বোরো ধান সংগ্রহের ভার্চুয়ালী সভায় উপস্থিত ছিলেন, মদন  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দুলাল মিয়া, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম, মদন থানা ওসি তদন্ত অসীম কুমার দাস, কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, ফতেপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হূমায়ূন কবীর, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ  স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম ধানের  মান পরীক্ষা করে দেখান।
এবং চলতি বোরো সংগ্রহ মদন উপজেলার খাদ্য গুদামে মোট ১৯ শত ৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪৪০ টাকা।
গত ৩ মে থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD