1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বগুড়া : বগুড়ায় পবিত্র ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জ, শেরপুর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, পরিবহণ শ্রমিকসহ বিভিন্ন পেশার ১০ জন নিহত হয়েছেন।  এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন, কাহালু থানার ওসি শফিকুল ইসলাম, নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান, শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন এবং কাহালু ফায়ার সার্ভিসের টিম লিডার লাইজু।

নিহতরা হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের আজিজার রহমানের ছেলে ও প্রধান শিক্ষক আশরাফ আলী প্রামাণিক (৫৬), নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে রাহিম বিজয় (২৩), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফ হোসেনের ছেলে মো. অপূর্ব (১৮), একই এলাকার সুরুজ বাঁশফোড়ের ছেলে প্রেম বাঁশফোড় (২০), বগুড়ার শেরপুর পৌরসভার উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী আবু রায়হান (২০), শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার প্রবাসী নান্নু মিয়ার ছেলে ও শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেন (২১), নওগাঁর বদলগাছী উপজেলার কোমারপুর গ্রামের জিতেন্দ্র নাথ মণ্ডলের ছেলে ও হানিফ পরিবহণের সুপারভাইজার উত্তম মণ্ডল (৩০), বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ও ট্রাকের হেলপার মো. হৃদয় (৩০), ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনি গ্রামের ইজ্জত আলীর ছেলে ও ট্রাকের হেলপার মো. ইনজামাম (২০) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরতবাড়ি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ও কারখানা শ্রমিক রবিউল আউয়াল জিয়া (৪২)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের চকহবিবেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী প্রামাণিক মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে বগুড়া শহরে নিজ বাসায় ফিরছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার লালদহ এলাকায় পৌঁছালে একটি আলুবোঝাই ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

এর আগে শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে দুটি বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু রাহিম বিজয়, মো. অপূর্ব ও প্রেম বাঁশফোড় নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাত প্রায় ৯টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার শুভগাছা শাফলজানি এলাকায় শেরপুর-ধুনট সড়কে তিনটি বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু আবু রায়হান ও তামিম হোসেন নিহত হন। এ সময় তাদের বন্ধু রাজন, সিয়াম, হাসান ও ছামির আহত হন। তাদেরও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া গত মঙ্গলবার (২৬ মে) রাত থেকে বুধবার (২৭ মে) সকাল পর্যন্ত বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় হানিফ পরিবহণের সুপারভাইজার উত্তম মণ্ডল, ট্রাকের হেলপার মো. হৃদয়, ট্রাকের হেলপার মো. ইনজামাম এবং কারখানা শ্রমিক রবিউল আউয়াল জিয়া নিহত হন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD