1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল খাগড়াছড়িতে ৪৫তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন  নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাবে  “বাংলার ঈগল” ঠাকুরগাঁওয়ে নাগর নদী সীমান্তে পুশব্যাকের আশঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি বর্তমান সরকার বিশ্বাস করে এ দেশের সব ধর্মের মানুষ সমান: অভি ধামরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আশুলিয়ায় ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান টঙ্গিবাড়ীতে অবৈধভাবে দুই ফসলি জমি কেটে শ্রেণি পরিবর্তনের অভিযোগ

বর্তমান সরকার বিশ্বাস করে এ দেশের সব ধর্মের মানুষ সমান: অভি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে এ দেশের সব ধর্মের মানুষ সমান। ফ্যাসিস্ট আমলে অনেকেই নির্যাতিত হয়েছেন, এখন আমরা এ দেশে স্বাধীনভাবে আমাদের ধর্ম কর্ম করতে পারি। বর্তমান সরকার এ দেশের সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে

বুধবার (০৩ জুন) ধামরাই কায়েত পাড়া শ্রী শ্রী জগন্নাথ দেব ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে আগত ভক্তবৃন্দদের উদ্দেশ্যে এসকল কথা বলেন নাজমুল হাসান অভি।

তিনি আরোও বলেন, এ দেশ ছোট্ট একটি দেশ, আমাদের জনসংখ্যা বৃহৎ। এখানে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বসবাস। বর্তমান সরকার বিশ্বাস করে এ দেশের সব মানুষ সমান।

অভি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ধর্মীয় উৎসবে বলেছেন, “আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি এবং সকলকে ভালোবাসি একরমভাবে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, দেশটা সবার।”

সাবেক এ ছাত্রনেতা বলেন, প্রধান মন্ত্রী বলেছিলেন, ফ্যামিলি কার্ডের কথা। সরকার ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছে। বলেছিলেন কৃষক কার্ডের কথা কৃষক কার্ড বিতরণ চলছে, খাল খনন কর্মসূচি চলছে। অন্যান্য যেসব কথা তিনি দিয়েছিলেন, তার প্রতিটি পূরণ করার জন্য কাজ চলছে।

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে পূজা আর্চনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পুজা আর্চনা পালন করছে ধামরাইয়ের হিন্দু সম্প্রদায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD