1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি সাভারে ডিবির অভিযানে ৬ পেশাদার জুয়ারি গ্রেপ্তার রাণীশংকৈলে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী সমাবেশ নির্বাচিত হলে মডেল ওয়ার্ডে রূপান্তর করার প্রতিশ্রুতি’ ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার-৩ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষক সমিতির মানববন্ধন মদনে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কুড়িগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা, বিজিবির কড়া নজরদারি গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয়

মদনে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা মদন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪জুন) মদন উপজেলা পাবলিক হলে উপজেলা ছাত্রদলের সভাপতি এইচ পিপুল এর সভাপতিত্বে ও মদন পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাহমুদুর রহমান (মিঠু) এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিভাবে বক্তব্য রাখেন,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম, উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা যুবদলের সভাপতি রূবেল, যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।

ছাত্রদলের কর্মী সমাবেশে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্রদলের সকল পর্যায়ে নেতৃবৃন্দরা সমাবেশে উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রদল সভাপতি প্রধান বক্তা অনিক মাহাবুব চৌধুরী বলেন, আজকের এই ছাত্র নেতারাই আগামী দিনের বলিয়ান নেতৃত্বের স্থান দখল করবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দলকে শক্তিশালী করতে হবে। ছাত্রদলের কর্মীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, প্রতিটি ছাত্র দলের নেতাকর্মীরা সত্যের পথে থেকে আদর্শ রাজনীতি পথে থেকে দলকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD