
৩ নং চাদশী ইউনিয়নের সাবেক মেম্বার মরহুম হেলাল উদ্দিন ফকিরের সুযোগ্য সন্তান সুলতান মাহমুদ উজ্জ্বল তাঁর বাবার সুনাম, সুখ্যাতি ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন। তিনি গৌরনদী পৌরসভার ২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।
সুলতান মাহমুদ উজ্জ্বল বলেন, “আমার মরহুম পিতা হেলাল উদ্দিন ফকির আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শকে ধারণ করে আমি ২ নং ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনগণের সুখ-দুঃখে পাশে থেকে দায়িত্ব পালন করবো।”
তিনি ওয়ার্ডবাসীর সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।