
মোঃ মাসুদ সরদার নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইকরাম উদ্দিন ও শিমুল হাসান যৌথভাবে নিয়ে আসছেন নতুন মৌলিক গান ‘নিখোজ সংবাদ’। ইতোমধ্যে গানটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ব্যতিক্রমধর্মী কথা, আধুনিক সংগীতায়োজন এবং আকর্ষণীয় ভিডিও নির্মাণের মাধ্যমে গানটি শ্রোতা-দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। গানটির কথা ও সুর করেছেন ইকরাম উদ্দিন। সংগীত পরিচালনা করেছেন হাফিজ বাউলা।
গানটির মিউজিক ভিডিওর চিত্রগ্রহণ, সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের দায়িত্ব পালন করেছেন মাসুম খান। পাবলিসিটি ডিজাইন করেছেন নাজিম মাহমুদ (NR-GFX)।
শিল্পীদের প্রত্যাশা, ভিন্নধর্মী উপস্থাপনা, সুর ও সংগীতায়োজনে নির্মিত ‘নিউজ সংবাদ’ প্রকাশের পর শ্রোতা-দর্শকদের হৃদয়ে স্থান করে নেবে এবং সংগীতাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলবে।
গানের তথ্যসংক্ষেপ