1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নরসিংদীতে মহান মে দিবস ইসলামই শ্রমিকের অধিকারের শ্রেষ্ঠ গ্যারান্টি: কয়রায় মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য গ্রেপ্তার মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি সাভার-আশুলিয়ায় লোডশেডিং ও জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা, আহত ৩

কান্নাজড়িত কণ্ঠে ডিভোর্সের ঘোষণা মাহিয়া মাহির

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩৭ বার পড়া হয়েছে
স্বামী রাকিবের সঙ্গে অভিনেত্রী মাহিয়া মাহি

সংসার জীবন ভালো যাচ্ছে না চিত্রনায়িকা মাহিয়া মাহির। আর এ কারণেই সংসারে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার স্বামী রাকিব সরকার।

বিষয়টি সামাজিকমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় জানিয়েছে মাহি নিজেই।

মাহি আরও জানান, এরইমধ্যে তারা আলাদা থাকা শুরু করেছেন।

তিনি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে।

কান্নাজড়িত কণ্ঠে মাহি বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

এর আগে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন মাহি। তাদের এই সংসারে একটি পুত্রসন্তান ফারিশ রয়েছে।

এর আগে ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সেই বিয়ের পর পাঁচ বছরের সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD