1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

দীর্ঘদিনের ঝগড়া মীমাংসা করল ইউএনও মোঃ শাহ আলম মিয়া

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, মদন প্রতিনিধি :
নেত্রকোনার মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়নের দীর্ঘদিনের পাঁচ গ্রামের ঝগড়া অবশেষে মীমাংসা করলেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।

উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ঝগড়া মীমাংসা শেষে দু’পক্ষের লোকজন মিলে আলিঙ্গন করছেন।

আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে উপজেলা নায়েকপুর ইউনিয়নের পাঁচ গ্রামে ২ বছর ধরে চলছিল গ্রামের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ।

মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার মানবিক দায়িত্ব পালন করে। দু’পক্ষের লোকজনের মধ্যে আলোচনার পর ঝগড়ার মীমাংসা সিদ্ধান্তে উপনীত হয়।

গত শুক্রবার ১৬ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাঁচ গ্রামের দু’পক্ষের ২ শতাধিক ব্যক্তিকে নিয়ে আলোচনা সভায় বসেন ইউএনও মোঃ শাহ আলম মিয়া ।

পরে উভয় পক্ষের লোকজন ঝগড়া এবং সংঘর্ষে আর লিপ্ত হবেনা বলে কথা দেন । পরে তাঁরা একে-অপরের সঙ্গে কোলাকুলি আলিঙ্গন করেন। অনেক দিনের এই সংঘাত মীমাংসা হওয়ায় গ্রামের লোকজনের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

ঝগড়া মীমাংসার সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, মদন থানার (ওসি) উজ্জ্বল কান্তি সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ কদ্দুছ, এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, সহসভাপতি ইফতেখারুল আলম চৌধুরী আজাদ, ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেনসহ আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মদন থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের কঠোর ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মাস তিনেক আগের ঝগড়া। এর পর থেকে শুরু হয় গ্রামে গ্রামে গিয়ে পুলিশের অভিযান। অভিযান চালিয়ে পাঁচ গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র রামদা, বল্লম উদ্ধার করেন পুলিশ।

উক্ত ঘটনা কে কেন্দ্র করে মদন থানার পুলিশ বাদী হয়ে দু পক্ষের ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অবশেষে মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া পাঁচ গ্রামের ঝগড়া নিষ্পত্তির উদ্যোগ নেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া মধ্যস্থতায় আলোচনা করে দু’পক্ষ ভবিষ্যতে আর কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ও ঝগড়ায় লিপ্ত হবে না বলে কথা দেন।

এ বিষয়ে জানতে চাইলে মদন থানা ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, পাঁচ গ্রামের ঝগড়া মীমাংসায় উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মোঃ শাহ আলম স্যারের কঠোর ভূমিকা ও অবদান রাখায় আজকে নায়েকপুর ইউনিয়নের পাঁচ গ্রামের ঝগড়া
উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা করে বিষয়টি আপোস মীমাংসা হয়।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ শাহ আলম মিয়া বলেন, নায়েকপুর ইউনিয়নের দীর্ঘদিনের পাঁচ গ্রামের লোকজনের মধ্যে সংঘাত চলমান থাকার কারণে এলাকার হতদরিদ্র মানুষে জীবনযাত্রা সমস্যা হচ্ছিল।ছাত্র ছাত্রী পড়াশোনা ব্যাঘাত হচ্ছিল। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি আলোচনা করে পাঁচ গ্রামের দীর্ঘদিনের ঝগড়া মীমাংসা করতে পেরেছি দু’পক্ষের লোকজন মিলে কথা দেন পরবর্তী সময়ে আর কোন প্রকার সংঘাতে লিপ্ত হবে না বলে আমরা আশাবাদী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD