
চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আনোয়ারার চাতরী এলাকায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) মাগরিব নামাজের পর চাতরী চৌমুহনী বায়তুস সালাত জামে মসজিদের এই দোয়া মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ডাঃ বাবর , উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সারোয়ার, চাতরী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি সেলিম,সাইফুল, সাজ্জাদ,আবু তাহের সালমান, আরিফসহ ইউনিয়ন বিএনপি, যুবদল কৃষকদল ও অঙ্গসংগঠন স্থানীয় নেতাকর্মীরা।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুল আলম বলেন,আমাদের দলের চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করি।” তিনি আরও বলেন, “যেভাবে সারাদেশের মানুষ গণতন্ত্রের মা বেগম খালেদার জন্য দোয়া করছেন, আমরা আশা করি তিনি খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।”