1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছান এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন।

পরিদর্শনকালে সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান তিনি।

হাসপাতাল সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার তাঁকে অভ্যর্থনা জানান।

চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট ও সব পরীক্ষা-নিরীক্ষার তথ্য শেয়ার করা হয়েছে।

এর আগে আজ সকালে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি হাসপাতালে পৌঁছান। চলমান চিকিৎসা ব্যবস্থার গভীর মূল্যায়ন ও নতুন দিকনির্দেশনা দিতে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি টিমকে আমন্ত্রণ জানানো হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছেন তারা।

এদিকে, খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD