1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীর বিশিষ্ট সমাজ সেবক মোক্তার হোসেন সরদারের ইন্তেকাল রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর শ্রমিকদের নাম ভাঙিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা চাঁদাবাজি: অধ্যক্ষ গাউসুল আজম হাদী আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন মুন্সীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাট্টি কারখানা গুরিয়ে দিয়েছে প্রশাসন ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ ‎ কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ

আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারা উপজেলার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে আনোয়ারা সদরের নেওয়াজ ভবনের ৪র্থ তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরওয়ার জামাল নিজাম, সংসদ সদস্য, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পোদ্যোক্তা ও তরুণ রাজনীতিবিদ সাহ্ওয়াজ নিজাম সনি, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী এবং উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দিবাকর বড়ুয়া, সদস্য সচিব রাহুল ধর, যুগ্ম আহ্বায়ক নীলকৃষ্ণ চন্দ, জহরলাল সিকদার, প্রণয় বড়ুয়া, প্রদীপ চৌধুরী, তুষার সিকদার, নয়ন বড়ুয়া, মিলকী চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামাল নিজাম এমপি বলেন, “আনোয়ারা উপজেলা কল্যাণ ফ্রন্টের নতুন এই কার্যালয়টি উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মিলনমেলা হিসেবে কাজ করবে। সংগঠনটির বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সংশ্লিষ্ট সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও আমি কল্যাণ ফ্রন্টের পাশে থাকব।”
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কার্যালয়টি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD