1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মানিকছড়ি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধ ৩ জনকে১৫ হাজার টাকা জরিমানা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মানিকছড়িতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হলেও সকালে ভোট কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারে ভীড় দেখা গেলেও দুপুরের পর কেন্দ্র অনেকটা ফাঁকা। বিকেল ২টা নাগাদ কাস্টিং হয়েছে ৪৫.৪৬ শতাংশ।

এদিকে জাল ভোট প্রদানে সহায়তা ও জাল ভোট দেওয়ার অপরাধ ৩ জনকে১৫ হাজার টাকা জরিমানা ও নগদ ১৫ হাজার অর্থ জব্দ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

উপজেলার ২১ কেন্দ্রের ১৪১ বুথে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। সকালের দিকে নারী ভোটারের উপস্থিতি বেশি হলেও বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারও বাড়তে থাকে। তবে দুপুরের পর প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে যায়।
এদিকে জাল ভোট প্রদান ও জাল ভোটে সহায়তার অভিযোগে ৩জনকে ৫ হাজার টাকা করে ১৫হাজার টাকা জরিমানা ও নগদ ১৫ হাজার টাকা জব্দ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা।

অভিযুক্তরা হলেন, উপজেলার গভামারা এলাকার মো. সম্রাট (১৮), মো. ইউসুফ আলী(৩৩) ও তিনটহরী মাস্টার পাড়ার মো. রানা (২২)। এদিকে দুপুর ২টা নাগাদ ভোট কাস্টিং হয়েছে ৪৫.৪৬ শতাংশ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD