1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড়

রাণীশংকৈলে উপজেলা পরিষদে নির্বাচিত হলেন যারা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছো। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী
(উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক) আহম্মদ হোসেন বিপ্লব (ঘোড়া) প্রতীকে ৪৪ হাজার ২শ ৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (উপজেলা আ.লীগ সভাপতি) অধ্যাপক সইদুল হক (আনারস)প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ১ শ ৮০ ভোট।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী (সাবেক উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক)আব্দুল কাদের মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩২ হাজার ২ শ ৩৫ ভোট পান।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ভাইস চেয়ারম্যান পদে (উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি)সোহেল রানা (টিউবওয়েল) প্রতীকে ৩৩ হাজার ১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক)রমজান আলী (বৈদ্যুতিক বাল্প) প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৮৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সারমিন আক্তার (হাঁস) প্রতীক নিয়ে ৩২ হাজার ৭ শত ৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) ফরিদা ইয়াসমিন (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ১শত ৭৫ ভোট।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা রকিবুল হাসান এদিন রাত সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের নির্বাচনী ফল ঘোষণা কেন্দ্র থেকে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ টায় থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনকে উৎসবমূখর,অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী, স্ট্রাইকিং ফোর্স, প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল।

এ উপজেলায় ১টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে মোট ১ লাখ ৮৩ হাজার ৩৯১ জন ভোটার রয়েছে। এর মধ্যে এ নির্বাচনে মোট ১১৩২৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৬৬ টি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD