1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

আশুলিয়ায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩০

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

শ্রমিকরা জানান, পোশাক কারখানাগুলো ছুটি বন্ধ থাকায় কারখানার সামনে অবস্থান নেন তারা। এ সময় বহিরাগতরা লাঠিসোঁটা হাতে এসে পোশাক শ্রমিকদের ওপর হামলা করেন। এতে তাদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, লাঠিসোঁটার আঘাত পেয়ে হাসপাতালে এসে ৩০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, সকালে বেশিরভাগ কারখানায় উৎপাদনকাজ শুরু হয়। তবে নিশ্চিন্তপুরে কয়েকটি পোশাক কারখানা ছুটি দিয়েছে। নরসিংহপুরে একটি পোশাক কারখানায় নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে তা ঠিক হয়ে গেছে।

তবে কতগুলো পোশাক কারখানা বন্ধ রয়েছে জানতে চাইলে তিনি বলেন, এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে অনেকগুলো পোশাক কারখানা আবার বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে। সেইসঙ্গে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আজকে দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD