1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

মহাখালীতে রেললাইন অবরোধ করেছে তিতুমীরের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে রেখেছেন তিতুমীর কলেজের  শিক্ষার্থীরা।  

সোমবার (১৮ নভেম্বর) ঢাকার রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, কিছু শিক্ষার্থীরা মহাখালী রেল গেট এলাকায় রেললাইন অবরোধ করে রেখেছেন। এ রকম সংবাদে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তারা মিয়া জানান, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রেখেছেন কিছু দাবি-দাওয়া নিয়ে এই সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে রওনা দেওয়া হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে তারা রেললাইন অবরোধ করেছেন বলে জানতে পেরেছি। এখনও ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয় নাই প্রচণ্ড যানজটে আটকে আছি।

তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না এমন সংবাদ এখনো পুলিশ জানতে পারেনি বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD