1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎আলেম সমাজের সঙ্গে আবুল হোসেন মিয়ার মতবিনিময়: ঐক্য, উন্নয়ন ও দ্বীনি মূল্যবোধ জোরদারের আহ্বান ‎ ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ

তিতাসে ব্রিকফিল্ডের ইট লুটের ঘটনায় থানায় অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ন্যাশনাল ব্রিকফিল্ড থেকে ইট লুটের ঘটনায় থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন পার্টনার মো.জামাল হোসেন ও মো.নজরুল ইসলাম।গত রবিবার সকালে স্থানীয় জনতা ব্রিকফিল্ড থেকে লুট করা ৫টি ইটের গাড়ি আটক করে আসমানিয়া বাজারে নিয়ে এসে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইটসহ গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে জামাল হোসেন বলেন, আবুল হোসেন মোল্লার সঙ্গে আমিসহ নজরুল ইসলাম ওই ব্রিকফিল্ডে পার্টনার আছি।ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আবুল হোসেন মোল্লা এলাকা ছেড়ে চলে যায়।

এই সুযোগে স্থানীয় ওয়ার্ড আ.লীগের সভাপতি শামছুল হক মোল্লা বাহিরাগত লোকজনের সহযোগিতায় গত ১০ নভেম্বর থেকে শুরু করে গত ১৭ নভেম্বর পর্যন্ত ওই ব্রিকফিল্ডটি জোর পূর্বক দখল করে সাড়ে চার লাখ ইট নিয়ে যায়।আমরা তাকে একাধিকবার নিষেধ করার পরও সে আমাদের কথা শোনেন নাই।শামছুল হক মোল্লা যেভাবে ইট গুলো নিয়ে যায়,তাহলে আমাদের কোটি কোটি টাকা পাবো কীভাবে।

সেজন্যই আমি গত রবিবার সামছুল হক(৭০),নুর মোহাম্মদ(৩৫)সহ অজ্ঞাত নামা আরও ২০-৩০ জনের নামে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এলাকাবাসীর হাতে আটক ইটের গাড়ি গুলো থানায় নিয়ে যায় পুলিশ।তিতাস থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, এটা পার্টনারদের বিষয় কারোরই কোন কাগজপত্র নেই। অভিযোগ যা পেয়েছি তা খতিয়ে দেখব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD