1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ

ধামরাই জোরপূর্বক কৃষি জমির মাটি কাটায় এক্সকাভেটর জব্দ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিদি : ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকায় জোরপূর্বক ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩.১২.২০২৪) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক। অভিযানে ঘটনাস্থল থেকে এক্সকাভেটরটি জব্দ করা হয়।উপজেলা প্রশাসন জানায়, দেপাশাই এলাকার কৃষক দেলোয়ার হোসেনের কৃষি জমি থেকে জোরপূর্বক মাটি কাটছে একটি চক্র এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হলে ঘটনাস্থল হতে এক্সকাভেটরটি জব্দ করা হয়।

প্রশাসন পৌছালে অভিযুক্তরা পালিয়ে যায়।অভিযোগ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় ফরহাদ, শহিদুল মেম্বার ও মাসুমের নেতৃত্বে কৃষক দেলোয়ার হোসেনের কৃষি জমির মাটি জোরপূর্বক কাটছিলেন আওয়ামী লীগের কিছু কর্মীরা।

এছাড়াও এঘটনায় অন্যান্য অভিযুক্তরা হলেন, আমিনুল, ওবাদুল্লাহ, নবু মিয়া, সাউদি, কামরুজ্জামান, সিফাত, আবু তাহের ও আবু বকর এরা সকলেই সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক জানান, কৃষি জমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে।

অভিযুক্তদের অচিরেই আইনের আওতায় আনা হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD