1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

ফুলবাড়ী নেসকো প্রতিনিধির সাথে প্রি-পেইড মিটার বিরোধীদের মতবিনিময় অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মধ্যস্থতায় প্রি-পেইড মিটার বিরোধী আন্দোলনকারীদের সাথে স্থানীয় নেসকো‘র প্রতিনিধি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত (৩০ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আলকামাহ তমাল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ীর নেসকো আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ আলেফুর রহমান,সহকারী প্রকৌশলী আকিবুল ইসলাম, আন্দোলনকারী নেতাদের মধ্যে ফুলবাড়ী সম্মিলত নাগরিক সমাজ এর আবহাবয়ক মোঃ হামিদুল হক,দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক সাবেক প্যানেল মেয়র নুরুজ্জামান জামান,সাবেক ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান হিটলারসহ স্থানীয় আন্দোলনকারী নেতৃবৃন্দ।

আলোচনায় আবাসিক প্রকৌশলী বলেন, প্রি-পেইড মিটার বিষয়ে সরকারের চুড়ান্ত সিন্ধান্ত না আসা পর্যন্ত ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎ গ্রাহকদের বাসাবাড়ীতে প্রি-পেইড মিটার লাগানো হবে না।

এছাড়াও আন্দোলকারীদের সকল দাবি গুলো নেসকোর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরন করা হবে বলে তিনি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD