1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন

গৌরনদীতে গন অধিকার পরিষদের অফিসে হামলা ও ভাংচুর

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) : বরিশালের গৌরনদীতে গন অধিকার পরিষদের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ড গয়নাঘাটা সংলগ্ন উপজেলা শাখা অফিসে এ হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনায় জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মোঃ নুরুল আমিন জানান, রবিবার সকাল ১০টার দিকে দক্ষিন পালরদী গ্রামের মৃত মজিবুর বেপারীর ছেলে খলিল বেপারী (৪৫) ও তার স্ত্রী ফিরোজা বেগম (৪০) অজ্ঞাত নামা ৭/৮ জনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে অধিকার পরিষদ উপজেলা কার্যালয়ে অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা অফিসের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অফিসের ৩০ টি প্লাস্টিকের চেয়ার, ০১ টি অটোবি টেবিল, ০৪ টি ব্যানার-ফেস্টুন ও সভাপতি নুরুল হক নূর এবং সাধারন সম্পাদক রাশেদ খানের ছবি ভাংচুর করে। এসময় কাঠের টেবিলের ড্রয়ারে থাকা অফিসের কাজে ব্যবহারের জন্য নগদ ১ লক্ষ ৪৭ হাজার ৩৫২ টাকা নিয়ে আমাদেরকে প্রান নাশের হুমকী সহ বিভিন্ন প্রকারের ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইউনুস মিয়া জানান, হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD